নতুন সিলেট প্রতিবেদক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচী ঠেকাতে রাজপথে থাকবে সিলেট জেলা আওয়ামী লীগ। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে হেফাজত, জামাত-শিবির ও বিএনপি উঠে পড়ে লেগেছে। যারা জ্বালাও পোড়াও, দোকানপাঠ ভাংচুর করে তারা দেশের মানুষের শান্তি চায় না। এদেরকে প্রতিহিত করতে সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে হরতাল ও সহিংস কর্মসূচী প্রতিহিত করতে সিলেট জেলা আওয়ামী লীগ সবসময় মাঠে থাকবে। রাজপথেই মৌলবাদীদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে।
রোববার (২৮ মার্চ) সিলেট সুরমা মার্কেট পয়েন্ট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কামরান চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শাহ ফরিদ আহমদ, এড.মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, এড. রনজিৎ সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, এম কে শাফি চৌধুরী এলিম, আমাতোজ জোহরা রওশন জেবিন, এড. আফসর আহমদ, এড. ফখরুল ইসলাম, এড. মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ প্রমুখ।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমিহ বিনতে স্বর্ণা প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



