সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে রুহুল আমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মরদেহ দিকে মরদেহ টিপরাখলা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা গ্রামের খোকন আহমদের ছেলে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় খাওয়া ধাওয়া শেষে শয়ন কক্ষে ঘুমাতে যায় রুহুল আমিন।কিছুক্ষন পর ঘরের লোকজন কক্ষে ঢুকে দেখতে পান তীরের সঙ্গে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তা দেখে পরিবারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন জড়ো হন।
খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতের বাবা জৈন্তাপুর রিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, রুহুল আমিন কি কারণে আত্মহত্যা করেছে, বুঝতে পারছেন না।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। আজ বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন বলছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



