সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে শিবির নিয়ন্ত্রিত একটি বন্ধ কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ছাত্রাবাসের একটি কক্ষে অভিযান চালায়। এসময় কুড়াল, হকিস্টিক, ক্র্রিকেট স্টাম্পসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। কক্ষ থেকে শিবিবের বিভিন্ন বইপত্র ও প্রচার সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্প উপ পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী বলেন, মেডিক্যাল কলেজ ছাত্রবাসের দীর্ঘদিন থেকে বন্ধ থাকার শিবিরের নিয়ন্ত্রণাধীন একটি কক্ষে দেশীয় অস্ত্র ও প্রচার সামগ্রী দেখতে পান কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় কলেজ প্রশাসন ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে কক্ষটি খোলে হকিস্টিক, কুড়ালসহ শিবিবের বিভিন্ন ধরণের প্রচার সামগ্রী জব্দ করা হয়।
জুয়েল চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধার করা হলেও ওই কক্ষে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ওই কক্ষটিতে বিগত দিনে ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য’র কার্যালয় ছিল। পরিত্যাক্ত অবস্থায় কক্ষটি দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। মঙ্গলবার সাধারণ ছাত্ররা ওই কক্ষের বাইরে থেকে বিপুল পরিমাণ অস্ত্র দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সবার উপস্থিতিতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



