শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুইদিন ব্যাপী অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। যার আওতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শতাধিক নিরাপত্তাকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রশিক্ষণ দেন সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শাখার একটি টিম।
এসময় উপাচার্য বলেন, ‘‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ভবন হচ্ছে। সেগুলোতে বিদ্যুৎ বা অন্যান্য উৎস থেকে আগুন লাগলে তৎক্ষণাৎ কিভাবে উদ্ধার অভিযান চালাবো আমাদের নিরাপত্তাকর্মী বা সংশ্লিষ্ট যারা আছে তারা সে বিষয়ে জানে না। আমরা সে বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত করতে পারিনি। ‘আজকে যে সচেতনতাটা আমাদের মাঝে তৈরি হবে। এটা চলবে। আমদের মাঝে তা সঞ্চারিত হবে। আমারা নিয়ম নীতি মেনে অগ্নি নির্বাপকের যন্ত্র আমরা ব্যবহার করবো।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শাখার উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আগুন যদি লাগে তাহলে নির্বাপণ ও উদ্ধারের দিকটি আসে। কিন্তু আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলে নির্বাপণের প্রশ্নটি এমনিতেই আসবে না। এ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অগ্নি নির্বাপক যন্ত্র ঝুলানো আছে। ঝুলানো অর্থ হল আগুন লাগলে নির্বাপণ করতে হবে। কিন্তু সচেতন থাকলে আগুন লাগারও সম্ভাবনা থাকে না। আর এটাই হল প্রতিরোধ। এছাড়া আজকে আমরা নির্বাপণ ও উদ্ধারের বিভিন্ন কলাকলাকৌশল জানতে পারবো।
নির্বাপণ ও উদ্ধারের বিভিন্ন কলাকলাকৌশল হাতে কলমে দেখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আতিকুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হেসেন, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



