জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ এশিয়ার দেশ জাপান। রোববার (২৭ নভেম্বর) জিতলে শেষ ষোলোও প্রায় নিশ্চিত হয়ে যেত ‘ব্লু সামুরাই’দের।
কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষ কোস্টারিকার কাছে হেরে বসলো তারা। ফলে জাপানের কঠিন সমীকরণ দাঁড় করিয়ে দিল পরের ধাপে উঠার।
২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর ম্যাচে আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামে এশিয়ার জায়ান্টদের ১-০ গোলে হারিয়েছে লুই ফার্নান্দো সুয়ারেজের দল। এই জয়ে জাপানের বড় ধরনের ক্ষতি হলেও টুর্নামেন্টে টিকে রইলো কোস্টারিকা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৭-০ গোলে উড়ে গিয়েছিল তারা।
অন্যদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল জাপানিরা। রোববারের ম্যাচের ফলাফলের পর দুই দলের পয়েন্ট হলো ৩ করে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকা স্পেন রাতে মুখোমুখি হবে জার্মানির। এই ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশদের।
জার্মানিকে হারিয়ে শুরু করা জাপান রোববার কোস্টারিকাকে উড়িয়ে দেবে, এমনটাই ভাবা হচ্ছিল। এমনকি অতি আত্মবিশ্বাসে জাপান কোচ হাজিমে মোরিইয়াসু আনেন পাঁচ পরিবর্তন। এর ফলও ভোগ করতে হয় তাদের। আক্রমণ বেশি করলেও ফিনিশিংয়ে সমস্যায় পড়েছে তারা।
তবে খেলার শুরু থেকে কোস্টারিকার রক্ষণকে চেপে ধরে জাপান। মাঝমাঠ আর ডি-বক্সের আশেপাশে আনাগোনা চলতে থাকে তাদের। ম্যাচে সবমিলিয়ে তারা শটও নিয়েছে ১৩টি, যার ৩টি লক্ষ্যে।
অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একবার লক্ষ্যে শট নিতে পারে কোস্টারিকা, আর তাতেই বাজিমাত করে তারা।
এমনকি এই আসরে এটাই প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে তাদের প্রথম শট। দ্বিতীয়ার্ধের শেষদিকে একমাত্র গোলটি করেন কোস্টারিকার ডিফেন্ডার কেইসার ফুয়ের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



