অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো। সিলেট জেলা পরিষদের সর্বস্তরের জনগণের জন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে আমি কাজ করতে চাই।
রোববার (২৭ নভেম্বর) বেলা ২টায় ২নং বার হলে আইনজীবী সমিতির সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানকে সংবর্ধনা এই আয়োজন করে সিলেট জেলা আইনজীবী সমিতি।
সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং হলে সমিতির অ্যাডভোকেট সভাপতি মো. সামছুল হক’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট বিজিত লাল তালুকদার ও যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট শাবানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর দায়রা জজ এ.কিউ.এম. নাছির উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং হিউম্যান রাইট এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেটের সরকারী কৌশলী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ ও অ্যাডভোকেট হোসেন আহমদ এবং মানব পাচার ট্রাইব্যুনালের পি.পি. অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক মো. অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু ও অ্যাডভোকেট মো. আব্দুছ ছাত্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-১ অ্যাডভোকেট মো. এখলাছুর রহমান, সহ সভাপতি-২ হাদিয়া চৌধুরী মুন্নী, সমাজ বিষয়ক সম্পাদক মো. সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ), লাইব্রেরী সম্পাদক এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব), প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আক্তার উদ্দীন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মো. আব্দুল মুকিত, সহ-সম্পাদক আরিফ আহমদ, গোলজার হোসেন খোকন ও মো. সাদিদুর রহমান (রিপন), সদস্য আব্দুল গফফার,, মো. আখতার হোসেন খান, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), মো. রাজ উদ্দিন, মো. আব্দুল ওদুদ, মো. আনোয়ার হোসেন, কল্যাণ চৌধুরী, আব্দুল মালিক, মো. গিয়াস উদ্দিন, এমদাদুল হক ও আবু মোহাম্মদ আসাদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির প্রায় দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



