শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানসিকভাবে অসুস্থ (নেশাগ্রস্ত) হয়ে এক ছাত্র কর্তৃক এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনে অধ্যয়নরত এবং ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা ও অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত শাহজালাল রেস্টুরেন্টের সামনে ওই ছাত্রীকে শারীরিক আক্রমন ও নিপীড়ন করেন অভিযুক্ত ছাত্র। পরবর্তীতে প্রধান ফটকের সামনে ওই ছাত্রীকে মারধর করা হয়। পরে অভিযুক্ত ছাত্রকে উপস্থিত শিক্ষার্থীরা আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করেন। ওই ছাত্রের সাথে ভুক্তভোগী ছাত্রীর বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। যা বছরখানেক পূর্বে ভেঙে যায়। এরপর থেকে সে ওই ছাত্রীকে অনলাইন ও অফলাইনে উক্ত্যক্ত করে আসছিল।
তবে এবিষয়ে অভিযুক্ত শিড়্গার্থী মানসিক ভাবে অসুস্থ ও প্রক্টরিয়াল বডির জিম্মায় থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল বলেন, সে মানসিকভাবে অসুস্থ থাকায় তার বড় বোন তাকে নিয়ে গিয়েছে। ভুক্তভোগী মেয়ে একটি অভিযোগপত্র দিয়েছে। বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



