প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আবার কৃষি বিপ্লব শুরু হয় বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বার বার বলছেন এবং আমাদের নির্দেশনা দিচ্ছেন, যাতে সকল জমি চাষের আওতায় আনা হয়। এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। বৈশ্বিক রাজনৈতিক সংকটের কারণে ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলার সকল কৃষক ও পতিত জমির মালিকদের উদ্বুদ্ধ করণে কৃষক সমাবেশে কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ অনৃুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিস, বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত উক্ত সভায় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শাহাদাতবরণ করার পর রাষ্ট্র স্থবির অবস্থায় ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব নেয়ার পর তাঁর হাত ধরেই আবার কৃষি বিপ্লব শুরু হয়।
কৃষিকে আজকের এই পর্যায়ে আনতে প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সার এবং ধানের বীজসহ বিভিন্ন ফসলের বীজ দেওয়া হচ্ছে এবং ৭০ ভাগ ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি ধান কাটার মেশিন মাড়াই করার মেশিন কৃষকদের দেওয়া হচ্ছে বলেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, সিলেট জেলায় এ বছর আমন ধানের টার্গেট ছিল এক লাখ ৪০ হাজার হেক্টর। বর্তমানে ৩ হাজার হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে।
আমন ধান কাটার পর বোরো ধান রোপনের আগে স্বল্পকালীন সময়ে পতিত জমিগুলোতে সরিষার চাষের জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর মাধ্যমে প্রত্যেক উপজেলায় বীজ বিতরণ করা হচ্ছে।
আগামীতে যে উন্নত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটি বাস্তবায়নে আমাদের ফসল চাষের কোন বিকল্প নেই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



