নতুন সিলেট প্রতিবেদক:: হেফাজতের ডাকা হরতাল সফল করতে মাঠে মেনে সংঘর্ষে জড়ালো শিবির। মাঠে নেমেই তারা ছাত্রলীগ ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
রোববার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে হরতাল বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন। বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে সিটি পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়।
এসময় সিলেট সিটি সুপার মার্কেটের সামনে থাকা কয়েকজন শিবির নেতাকর্মী স্লোগান দিতে থাকলে ছাত্রলীগ ধাওয়া দেয়। তখন শিবির নেতাকর্মীরা দৌঁড়ে সিটি সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ছাত্রলীগের ধাওয়ায় সঙ্গে সিটি মার্কেটের ব্যবসায়ীরা শিবির নেতাকর্মীদের ধাওয়া করেন।পরে ছাত্রলীগ সিটি পয়েন্টে সংঘবদ্ধ হয়ে শিবিরের নেতাকর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে রক্তাক্ত হয়েছেন অনেকেই।
তাৎক্ষণিক নগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রলীগের একাধিক নেতাকর্মী দাবী করেছেন দলের নেতারা। এসময় পুলিশ শিবির নেতাকর্মীদের ধাওয়া করে ৫ শিবির কর্মীকে আটক করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ খান বলেন, সংঘর্ষস্থল থেকে ৬ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। হেফাজতের হরতাল ইস্যুতে শিবির মাঠে নেমে সংঘর্ষে জড়ায়।
তিনি বলেন, হেফাজত নেতাকর্মীরা সকালেই মাঠ ছেড়ে চলে গেছে। এরপর হরতাল সফল করতে শিবির নেতাকর্মীরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময় ৫জনকে আটক করা হয়।
মোদী বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে।
রোববার (২৮ মার্চ) ভোর থেকে সিলেটের রাস্তায় নেমে পড়েছে হেফাজতের নেতা-কর্মীরা। সিলেট নগরীরর গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে থাকতে দেখা যায়। সিলেটের বেশকিছু পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করছেন সংগঠনটির শীর্ষ আলেমরা। শীর্ষ আলেমদের সাথে হরতালের সমর্থনে সড়কে অবস্থান করছেন স্থানীয় বিভিন্ন মাদরাসার ছাত্র ও শিক্ষকরা।
হরতালে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল করছে না কোনো ধরনের যানবাহন। এছাড়া বাস টার্মিনালে গাড়ির কাউন্টারে কোনো যাত্রীদের ভিড়ও দেখা যায়নি। হরতাল চলাকালে মিছিলের আগে হেফাজত নেতাকর্মীরা ঘোড়া সামনে নিয়ে মিছিল করে। তারা নগরের কোর্ট পয়েন্ট, তালতলা, জিন্দাবাজার, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, দক্ষিণ সুরমার কদমতলী, মদিনা মার্কেট মেজরটিলা, টিলাগড় পয়েন্টে কটুর অবস্থান পিকেটিং করে। এছাড়া সরকার বিরোধী স্লোগান দিয়ে নগর মোটর সাইকেল মোহড়া দেয় হেফাজতের কর্মীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



