মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লিপি রানী দাস নামে এক প্রবাসীর স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলেশিশু।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। মাসহ জন্ম নেওয়া চার সন্তানই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
লিপি রানী দাস মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী।
লিপি রানী দাসের স্বজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তানসম্ভবা হলে পরীক্ষায় দেখা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে।
পরে প্রসবের সময়কালে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকালে সেখানে পর পর চার সন্তানের জন্ম দেন লিপি রানী।
লিপি রানীর জা মিতা রানী দাস বলেন, লিপির দীপ্ত নামের ৯ বছরের আরও একটি ছেলেসন্তান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তার একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। এটি ভাগ্যের ব্যাপার।
লিপি রানীর স্বামী অমিত দাস জানান, একসঙ্গে চার সন্তান হওয়ায় তিনি আনন্দিত। তিনি সন্তানদের জন্য দোয়া চান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



