মালয়েশিয়ার ১৫তম জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত জরিপে এগিয়ে বিরোধী প্রবীণ নেতা আনোয়ার ইব্রাহিম। পার্লামেন্টের ২২২ প্রতিনিধি বাছাই করতে শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে ভোটাভুটি। ভোটার ছিলেন দুই কোটি ১১ লাখের বেশি মানুষ।
জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে ক্ষমতা ফিরে পেতে পারে পাকাতান হারাপান জোট। প্রধানমন্ত্রী পদে জোট প্রধান আনোয়ার ইব্রাহিমকেই দেখতে চান বেশিরভাগ মানুষ। অবশ্য তার প্রতিপক্ষ বারিসান ন্যাশনাল জোটের নেতা জাহিদ হামিদি দিচ্ছেন জোর লড়াইয়ের আভাস।
ওই দুই রাজনীতিবিদের তুলনায় বেশ পিছিয়ে ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতায় পার্লামেন্ট ভেঙে দেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। সূত্র: রয়টার্স
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



