বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের রাতেই সিলেটে পৌঁছালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে বিমানের একটি ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। সেখান থেকে তিনি নেতাকর্মীর বেষ্টনীতে গাড়ি বহন নিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের নেতৃবৃন্দ অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।
শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেটে পৌছার পর তিনি নগরের একটি হোটেলে অবস্থান করার কথা থাকলেও পরে স্থান বদলিয়ে নগরের ১নং ওয়ার্ডের এক বিএনপি নেতার বাসায় রাত যাপনের কথা রয়েছে, এমনটি জানা গেছে দলীয় সূত্রে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। এরই অংশ অংশ হিসেবে আজ শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তবে সমাবেশের দিন সিলেটজুড়ে সকাল-সন্ধ্যা ১২ ঘন্টা ধর্মঘট আহ্বান করেছে বাস মালিক ও পরিবহণ শ্রমিক সংগঠন। যে কারণে নেতাকর্মীর অনেকে আগে থেকেই সিলেটে এসে অবস্থান নিয়েছেন। ফলে সমাবেশ মাঠ আগের রাতেই লোকে লোকারণ্য হয়ে ও্ঠেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



