সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেন, এই রাষ্ট্রের মালিক জনগণ। আমরা এমপিরা সেবক। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেবা করার জন্য। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই। দুর্নীতি বন্ধ না হলে জনগণের ভাগ্যন্নোয়ন হবে না। তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সকলের ঈমানী দায়িত্ব।
বুধবার (০৬ অক্টোবর) বিকালে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর শাহজালাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ ও খাদিমপুর কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারির উদ্বোধন শেষে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কাপ্তান মিয়া। প্রধান শিক্ষক ফিরুজ মিয়ার পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, বলাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু মিয়া, গোলাম কিবরিয়া, হাজী আজির উদ্দিন, ওলাদ আলী, শফিক আলী, দিলওয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



