সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওষুধ স্টাফ কোয়াটারের ছাদ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।
বুধবার(১৬ নভেম্বর)বিকেলে হাসপাতালের রিকাবিবাজারস্থ পুরাতন মেডিকেল নং-১১/জ বাসা থেকে ওষুধগুলো জব্দ করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।এসময় রবিউলের বাসার ছাদ থেকে আনুমানিক ৪ লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করেন। এসময় অভিযানে অংশ নেন হাসপাতালের সহকারি-পরিচালক (অর্থ) মাহবুবুল আলম, স্টোর অফিসার, ওয়ার্ড মাষ্টার ও আনসার সদস্যগণ।
ওষুধ পাচারের সন্দেহের তালিকায় রয়েছেন হাসপাতালের আউটডোর ফার্মেসিতে কর্তব্যরত ৩য় শ্রেণীর কর্মচারী হারবাল গার্ডেনার-রবিউল।উদ্ধারকৃত ওষুধ পাচারকারী সন্দেহে ওই কর্মচারীকে বিশেষ নজরদারিতে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতালের স্টাফ কোয়াটারের ছাদ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। তবে ওই ঘটনায় সুনির্দিষ্টভাবে কাউকে দায়ি করা যাচ্ছে না।তাছাড়া ওষুধগুলো এই হাসপাতালের কিনা, বা হয়ে থাকলে জড়িত কারা, তাদের খুঁজে বের করতে উপ পরিচালক ডা. আব্দুল গাফফারকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। ওই কমিটিকে এক সপ্তাহের ভেতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাছাড়া
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



