জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাট বৈদিক ভিলেজে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে।
একটি রিসোর্টে জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে সেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগে জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সেদিন ওই পার্টিতে ৩০ জন তরুণ-তরুণী উপস্থিত ছিল। পার্টি শেষ হওয়ার পরই এক তরুণীকে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দেয় ৪ যুবক। তারপর তাকে গণধর্ষণ করে তারা।
ঘটনার পরের দিন রাজারহাট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয়। চারজনকেই পুলিশ নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আবেদন করেছে জানা গেছে
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



