বলিউডের দুই আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া ও রাখি সাওয়ান্ত। প্রথমে বাকযুদ্ধ, তারপর শার্লিন চোপড়ার বিরুদ্ধে মামলা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রাখি। এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন শার্লিন চোপড়া।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার (৮ নভেম্বর) রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন শার্লিন চোপড়া। মুম্বাইয়ের আম্বোলি থানায় ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ৩৫৪-এ, ৫০০ ধারায় মামলাটি করেছেন শার্লিন।
এ মামলার বিষয়ে মুম্বাই পুলিশ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘এক সংবাদ সম্মেলনে শার্লিন চোপড়ার আপত্তিকর ভিডিও প্রদর্শন ও আপত্তির শব্দ প্রয়োগ করেন রাখি। মামলার এজারে এ অভিযোগ করেছেন শার্লিন চোপড়া।’
গত ৫ নভেম্বর মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেন তার আইনজীবি। মামলা দায়েরের পর রাখি সাওয়ান্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রাখি ও তার আইনজীবির দাবি—প্রমাণের ভিত্তিতে শার্লিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে শার্লিন চোপড়ার মন্তব্যের ভিডিও প্রদর্শন করেন রাখি।
এসময় তিনি বলেন—‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, শার্লিন চোপড়ার মন্তব্য আমার জীবনে অশান্তি সৃষ্টি করেছে। আমার প্রেমিক প্রশ্ন করেছে—শার্লিন বলেছে তোমার ১০ জন প্রেমিক রয়েছে, এটি সত্য কিনা! শার্লিন মিডিয়ার সামনে এসে যা খুশি বলে গেলো আর আমাকে তার মূল্য দিতে হচ্ছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



