সীমান্তে অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান ও অপরাধ কমাতে নওগাঁয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী বিওপির সীমান্ত পিলার ২৫৮/৬ এসআর নিকটবর্তী রামচন্দ্রপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের হয়ে বিজিবির ১৬ সদস্য বিশিষ্ঠ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন এবং ভারতের ১১ সদস্য বিশিষ্ঠ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আরাদপুর ১৬৪ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান ও অপরাধ কমাতে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে এ বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে সীমান্তবর্তী জনসাধারনের নিরাপত্তা ও সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় দেশের অধিনায়ক কাজ করার আহ্বান ব্যক্ত করেন। প্রায় ৩ ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।
বিকেলে সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



