সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২২ এর নির্বাচনে গণতান্ত্রিক অফিসার পরিষদ মনোনীত পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম শোয়েন এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় লাভ করেছেন ড. সালাহ উদ্দীন আহমদ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিকৃবি প্রশাসন ভবনের নিচতলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নির্বাচন উপলক্ষে সিকৃবি ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। ভোটকেন্দ্রে ভোট দিতে সকাল থেকে প্রায় শতাধিক কর্মকর্তা উপস্থিত হন ভোট কেন্দ্রে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্র বলছে, অফিসার পরিষদ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়া, সহসভাপতি মো. মাকছুদার রহমান, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. অশোক বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. শিপলু রায়, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল ফরহাদ আখন্দ, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক খলিলুর রহমান ফয়সাল, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা ইলিয়াস।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার শারমিন, প্রকৌশলী মো. কামাল হোসেন মোল্লা, ডা. ফখর উদ্দিন এবং মো. মফিজুল হক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



