স্বামীর বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছন্দা রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
ছন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি তার স্বামীর সঙ্গে ঢাকার মুগদায় ভাড়া বাসায় থাকতেন। ছন্দার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বরে জানা গেছে।
জানা যায়, তিন মাস আগে ছন্দা রায়ের বিয়ে হয়। তার স্বামী বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন। চাকরি সূত্রে তিনি স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। সোমবার দুপুর ১২টার দিকে নিজ রুমে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পুলিশ হেফাজতে রয়েছে তার স্বামী।
ওই বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, মৃত্যুর খবরটি আমরা মেনে নিতে পারছি না। তিন মাস হলো মাত্র বিয়ে হয়েছে। এরই মধ্যে সে আত্মহত্যা করেছে। কী এমন হয়েছে তার সঙ্গে জানি না। তার মৃত্যুর জন্য সমাজ, পরিবার ও তার স্বামী দায়ী।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



