পূর্ব শত্রুতার জের ধরে দ্রুত বিচার আইনে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিন পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. রহিম উদ্দিন রাজু। সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক রোববার (২৫ সেপ্টেম্বর) তাকে জামিন প্রদান করেন। পরে তিনি মুক্তি লাভ করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাজুর বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে চলতি বছরের ১১ জানুয়ারি সাবেক ছাত্রলীগ নেতা আতিকুর রহমান কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনেভেষ্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা আদালতে প্রেরণ করা ফরোয়াডিংয়ে উল্লেখ করেন, মামলার বাদী আতিক ও রাজু উভয় পূর্ব পরিচিত। তাদের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল।
জামিন পাওয়ার পর ছাত্রলীগ নেতা রহিম উদ্দিন রাজু বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগে মামলা করে হয়রানী করা হচ্ছে। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আতিক কোনো মহলের প্ররোচনায় মামলা করেছে। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত করতে বিভিন্ন মহলে অপ্রচার চালিয়ে যাচ্ছে। আশা করি সঠিক তদন্ত হলে আসল কারণ বেরিয়ে আসবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



