সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়া সিলেট জেলা পরিষদের সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রার্থীর মধ্যেও বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমান প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।
প্রতীক বরাদ্দ পাবার পর চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করবেন। তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রার্থীর পোস্টার পোস্ট করে সমর্থন চেতে শুরু করেছেন।
আগামী ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



