বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমানে ফাঁস নিয়েছে সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থী।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সিয়াম ওই উপজেলার বালুয়াহাট গ্রামের গোল্ডেন মিয়ার ছেলে। সে সারিয়াকান্দি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি রাজেস চক্রবর্তী।
তিনি জানান, শনিবার তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষায় ভালো করতে পারেনি সিয়াম। বাড়ি ফেরার পর বিষয়টি নিয়ে তার বাবা-মা তাকে শাসন করেন। পরে অভিমানে নিজ ঘরে এসে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



