সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
সিলেট হবিগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় রুবেল আহমদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ঢাকা-সিলেট এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকতেন।
এছাড়া আহতদের মধ্যে বাবু সুনামগঞ্জের দিরাই এবং অপর আহত জুনেদ আহমদ সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বাসিন্দা। তাদের অবস্থা গুরুতর বলে জানায় হাসপাতাল সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালাবাজার এলাকায় তিন যুবক মোটরসাইকেল (সিলেট-হ-১৪-৯৩৮৪) নিয়ে সিলেট-ঢাকা মহাসড়কে ওঠেন তিন যুবক।এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জ এক্সপ্রেস ওভারটেক করে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহি ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। হাসপাতাল নেওয়ার পর তাদের একজন মারা গেছে জানতে পারি। তবে পরিচয় নিশ্চিত হতে পারেননি তিনি। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



