শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী উসমান গনি ও সাধারণ সম্পাদক হিসাবে পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সজীব আহমেদ জয় মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনটির ১৬তম কাউন্সিল সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শিবানন্দ হাজং, মিলন বিশ্বাস, ওয়াসিম মোহাম্মদ শামস, সহ সাধারণ সম্পাদক, রাকেশ চন্দ্র দাস, তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং, প্রচার সম্পাদক শুভ্রদেব হাজং, অর্থ সম্পাদক:সালমান শাহ, পাঠচক্র সম্পাদক জুয়েল চাকমা,
দপ্তর সম্পাদক এমং ছাইন মারমা, সাংস্কৃতিক সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত, সম্মানিত সদস্য:দ্বীনবন্ধু সরকার সৌরভ।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রনি হাজং, অন্তিক চৌধুরী, সজীব আহমেদ, হেদায়েত সাব্বির, নূর আলম, অশেষ চাকমা।
এর আগে সংগঠনটির ১৬ তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মেলনের আহবায়ক উসমান গনির সঞ্চালনায় ও দ্বীনবন্ধু সরকার সৌরভের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক কামরুল হক লিকু, বাংলাদেশ কৃষক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির,
এছাড়াও সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, সুরুজ আলী, আমির উদ্দীন, শাহীন আলমসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা।
সম্মেলনে বক্তারা বলেন, “গণতান্ত্রিক সমাজ বিনির্মানই সর্বজনীন ও গনমুখী শিক্ষা ব্যবস্থার গ্যারান্টি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



