সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্রেশ কোম্পানির দ্রুত গতির একটি ট্রাক বিপরীতগামী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক বিপরীতগামী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



