গোলাপগঞ্জে সামাজিক সম্প্রীতির বন্ধনকে সুসংহত করনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় সামাজিক ও সাম্প্রদায়িক বন্ধন প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে সামাজিক সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল পরিত্রাণ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ প্রমুখ।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



