পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়সাল মাহমুদ।
বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই প্রজ্ঞাপনে তিনিসহ পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ৪ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- ঢাকা পুলিশ অধিদপ্তরের বেগম তাপতুন নাসরীন, সিআইডির বিশেষ পুলিশ প্রশাসন জেসমিন বেগম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হামিদা পারভীন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



