সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নের ২৫টি মসজিদ-মন্দিরে উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
তিনি জানান- পরিকল্পনামন্ত্রীর একান্ত প্রচেষ্টায় উপজেলার ২৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ৩ লাখ টাকা করে ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
হাসনাত হোসেনের ফেসবুক আইডিতে মসজিদ ও মন্দির সংস্কারের বরাদ্দের তালিকা প্রকাশের পর উপপেজলা ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ পেয়ে খুশি এলাকাবাসী।
সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদ ও স্থানীয়রা পরিকল্পনামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



