সিলেট সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত (৫৫) বৃদ্ধার মরদেহ। ৯৯৯-এ খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সিলেট নগরের উপকন্ঠ সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল এলাকায় সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এদিন সকালে ঘটনাস্থলে নদীর উত্তর পাড়ে অজ্ঞাত মহিলার মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দিয়ে জানানো হয়। খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানার ওসি(তদন্ত) মো. আবু খালেদ মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই মহিলা মরদেহ ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে জানিয়েছেন মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী থানার উপ পরিদর্শক এসআই রাকিবুল হাসান।
তিনি বলেন, মরদেহের পরিচয় সনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ আনুসাঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নিশ্চিত করেন ওসি (তদন্ত) মো. আবু খালেদ মামুন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



