ইউটিউবে নাচের ভিডিও আপলোড করেছিলেন দুই তরুণী। সেই ভিডিও অশ্লীল বলে অভিযোগ করে দুই তরুণী শিল্পীকে বেধড়়ক মারধরের অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, লোহার রড গরম করে দু’জনকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার খড়দহের দোপেরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি একটি হিন্দি আইটেম গানে নাচের ভিডিও আপলোড করেন রহড়া থানা এলাকার বাসিন্দা দুই তরুণী। গত ১২ সেপ্টেম্বর বন্ধুর বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হন দুই শিল্পী। তাদের অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি মুখোশ পরে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। নেটমাধ্যমে একটি ভিডিওতে ওই মারধরের দৃশ্যও ধরা পড়ে।
এক শিল্পীর কথায়, ‘‘কয়েক দিন আগে লাইভ স্ট্রিম করেছিলাম। একটি আইটেম গানে নাচের ভিডিও আপলোড নিয়ে। তার পরই এই হামলা।’’ সূত্রের খবর, গোটা ঘটনা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ। দুই তরুণীর বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



