সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের গ্রামের বাড়িতে গভীর রাতে অগ্নি সংযোগে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ালীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, রাতের আধারের ভোট চোর সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রনীত প্রতিটি সৈনিককে নিঃশেষ করার মিশনে নেমেছে। আর এই মিশনে আওয়ামীলীগ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়িতে হামলা করা হয়েছে। আমরা জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা আরও বলেন, এদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার আদায়ে রাজপথে ছিলাম। আওয়ামী সন্ত্রাসীদের বলে দিতে চাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সৈনিক কোন হামলা, মামলা হুমকী ধমকিকে ভয় পাই না। ভবিষ্যতেও কোন রক্তচোখুর ভয় দেখিয়ে আমাদের রাজপথ থেকে সড়ানো যাবে না। আমরা প্রশাসনকে আহবান করবো যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়িতে এই নেক্কারজনক হামলার ঘটনায় জড়িত আওয়ামীলীগ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



