সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে ৩৪ মাসে জব্দকৃত প্রায় সাড়ে ৫ কোটি ৯ লাখ ৪১ হাজার ৮৮০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসব মাদকের মধ্যে রয়েছে- দেশি-বিদেশি মদ, ভারতিয় গাঁজা, ফেনসিডিল, বিয়ার, ক্যান, ইয়াবা ট্যাবলেট, ইস্কপ সিরাপ, নাসিরুদ্দিন বিড়ি ও বাবা জর্দা। তবে এগুলো বহনকারী উল্লেখযোগ্য আসামিদের আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনীটি।তন্মধ্যে হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটলিয়ন ২০ মাসে ৭১ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকার মাদক আটক করেছে। এতে ২৯৩ জনকে আটক করে মামলা দেয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল ব্যাটলিয়ান (৪৬ বিজিবি), বিয়ানিবাজার ব্যাটলিয়ান (৫২ বিজিবি) এবং হবিগঞ্জ ব্যাটলিয়ানের (৫৫ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেন ৫৫ বিজিবির অধিনায়ক এসএম সামিউন্নবী চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- ২০১৯ সালের অক্টোবর থেকে জুলাই ২০২২ পর্যন্ত সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন সঅমান্ত দিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ ১৯ হাজার ৮ বোতল ভারতীয় মদ, ৬২ হাজার লিটার ৬০০ গ্রাম মদ, ৭ হাজার ৩৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫ হাজার ৫৯১ কেজি ১ গ্রাম গাজা, ৯০৯ বোতল ভারতীয় বিয়ার, ১৫ হাজার ৭২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩৭৮ বোতল ইস্কপ সিরাপ, ৩৫ লাখ ৫৯ হাজার ২০০পিস নাসির পাতার বিড়ি, ৪৭৫ প্যাকেট বাবা জর্দা ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ৫ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৮৮০ টাকা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



