পরিবহণ খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি সময়ের দাবি।এই দাবীতে দেশের সকল পরিবহণ মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী সভাপতি শাজাহান খান এমপি।
তিনি বলেন,স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরিবহণ মালিক-শ্রমিকদের জীবন-জীবিকার উন্নয়নেও সরকার আন্তরিক।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং-বি-১৭২৪) সিলেট বিভাগ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের অবদান কখনো অস্বীকার করা যাবেনা। শ্রমিকরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।মুক্তিযুদ্ধের চেতনা থাকলে বাংলাদেশ থাকবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সিলেট বিভাগ কমিটির আহ্বায়ক হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সজিব আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।
শ্রভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির কার্যকরি সভাপতি মো. দিলু মিয়া।
উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মো. সুজাউল কবির, হাজী মো. রুনু মিয়া মঈন, মো. আব্দুল মুহিম, মো: আব্দুল ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান ওদুদ, মো. জাকারিয়া আহমদ, মো. নুরুল হক, মো. আলী আকবর রাজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. আব্দুল শহীদ। এছাড়াও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



