জামালপুর সদর উপজেলার শাহবাজপুরের আওলাই থেকে শিপন কাজী (২৭) নামের এক যুবকের লাশ টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফুল ইসলাম (২২), তৃষা খাতুন (১৮) ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতেই আটক করা হয়েছে।
নিহত কাজী শিপন রাজ শ্রমিকের কাজ করতো। তিনি আওলাই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।
এলাকাবাসী সূত্র জানায়, পরকীয়া সংশ্লিষ্ট ঘটনায় শিপন কাজীকে গলা ও গোপনাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে মূল রহস্য।
পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন শিপন কাজী। পরদিন তার বাবা নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির সূত্র ধরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আওলাই থেকে আরিফুল ইসলাম (২৫) ও তিশা (২০) নামে দুইজন আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পরিত্যক্ত একটি টয়লেট থেকে শিপনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



