সামনের মৌসুমটা টি-টোয়েন্টির। এই ফরম্যাটকে বিদায় বলে দেওয়ায় আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই মুশফিকুর রহিমের। তবুও অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যেই চোট পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় পায়ে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। ৫-৬ টি সেলাইও লেগেছে তার। এখন অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই ডানহাতি ব্যাটারকে। যদিও কোনো চিড় ধরা পড়েনি, তাই শঙ্কার কিছুও দেখছেন না বিসিবি চিকিৎসকরা।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ নিয়ে বলেছেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে। ’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর গতকাল (১৬ সেপ্টেম্বর) প্রথমবার মিরপুরে অনুশীলন করেন। আজ দ্বিতীয় দিন মাঠে এসে শুরুতে জিমে যান মুশফিক, সেখানেই চোট পেলেন তিনি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



