পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, দেশের অবস্থা খুবই ভালো আছে, সামনে আরও ভালো হবে। সরকার গরীবের জন্য কাজ করছে, করবে। তবে আমরা যারা বিভিন্ন পেশায় দায়িত্বে আছি, আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে। আমরা বেশি কাজ করলে দেশের ভবিষ্যত ভাল হবে। শুধু সহায়তার অপেক্ষায় থাকলে হবে না।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রীর।
তিনি বলেন, সুনামগঞ্জের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দিয়েছে সরকার। ত্রান ও আর্থিক সহোযোগিতা করেছে, আরও দেওয়া হবে। তিনি কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট টিমকে সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা আক্তার খানম, এসএসটিএস কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরী রাগব আলী, ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন জার্নালিস্ট’র সিনিয়র সদস্য ইসমাইল আহসান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



