গাইবান্ধার সুন্দরগঞ্জে কই মাছ গলায় আটকে গিয়ে হাফিজার রহমান (৪৬) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কৃষক হাফিজার রহমান ওই গ্রামের প্রয়াত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন হাফিজার রহমান নিজ বাড়ির পাশে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। তখন জাল থেকে একটি কই মাছ হাত দিয়ে খুলতে না পেরে মুখ দিয়ে জাল কেটে খোলার চেষ্টা করেন। এসময় মাছটি তার মুখের ভেতরে ঢুকে গলায় আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় পাঁচপীর বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফুল মিয়া বলেন, হাফিজার রহমান প্রতি দিনই মাছ ধরতেন। ঘটনার দিন সন্ধ্যায় জাল থেকে মুখ দিয়ে মাছ খুলতে গিয়ে গলায় আটকে তার মৃত্যু হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



