নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার বানিয়াজান ইউনিয়নের মাদল গ্রামের ইয়ার হোসেনের পুকুরে ডুবে তারা যায়।
নিহতরা হচ্ছে, উপজেলার মাদল গ্রামের আনোয়ার হোসেনের ৬ বছরের ছেলে সাব্বির ও তার বড় ভাই এরশাদের ৭ বছরের ছেলে সিফাত।
পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় হঠাৎ তারা পুকুরে পরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



