শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (সুপা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহমাদ ফাহিমুল আবছার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সীমান্ত গোস্বামী জয়, যুগ্ম সম্পাদক রুবাইয়াৎ ইসলাম রূপক ও জুনাইদ মোস্তফা প্রান্ত, এক্সিবিশন বিষয়ক সম্পাদক তাসনিম মুনা, এক্সিবিশন এক্সিকিউটিভ মোহাম্মদ নাইমুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর আনিসুল গারিবিন চৌধুরী, ট্রেইনার আজহারুল ইসলাম ও আশিক সাকিব, সাংগঠনিক সম্পাদক কানিজ রুবাইয়্যাত রিচি, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ আকিব খান, অর্থ সম্পাদক তাশরিফ জামান রাইয়ান, সিনিয়র অফিস এবং আর্কাইভ সম্পাদক তনক দেওয়ান, সহকারী দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত রায়, ডিজাইন এক্সিকিউটিভ সাবা রাইদা ফারুকী, সানজিদা আফরিন জিম ও আনিকা জাহিন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ জুন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফটোগ্রাফি ক্লাব হিসেবে যাত্রা শুরু করে সংগঠনটি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



