বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনার সময়সীমা চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরসাইকেল কেনা ও নিবন্ধন করা যাবে। তবে ১৫ ডিসেম্বর থেকে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দেবে না বিআরটিএ।
১৫ ডিসেম্বর থেকে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া কারো কাছে মোটরসাইকেল না বিক্রি করার জন্য বিক্রেতাদেরও অনুরোধ করেছে বিআরটিএ।
চলতি বছরের জুলাই মাসের শুরুতে এক নির্দেশনায় বিআরটিএ জানিয়েছিল, ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখানো বাধ্যতামূলক করা হবে। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করা যাবে না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



