সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের অপারেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে এমবিএ পাস করতে হবে। তবে অপারেশন ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। ডাটা অ্যানালাইসি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, রিপোর্ট
রাইটিং সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল প্লানিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে সিদ্ধহস্ত থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ২৬-৩২ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ/ মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর, ২০২২
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



