সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। তাকে ঘিরে একাট্টা সিলেট আওয়ামী লীগ। নির্বাচনে তার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ লক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হয়।
সভার প্রথমেই বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক এবং কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখদ্দছ আলী’র মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেয়ায় সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।একই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল।
জেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর বিজয় সুনিশ্চিত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য কৌশলগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে সমবেত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সিদ্ধান্ত হয়।মনোনয়নপত্র দাখিলের পর স্বল্পতম সময়ের মধ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভার আয়োজন করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান।
আরো বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, হাজী আব্দুল হাসিব মনিয়া, মোস্তাকুর রহমান মফুর, লুৎফর রহমান, আবু জাহেদ, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, মো. জাকির হোসেন, অ্যাডভোকেট আফসর আহমদ, হাজী আবুল লেইছ চৌধুরী, ডা. নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন),জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আব্দুল বাছিত টুটুল, অ্যাডভোকেট মনসুর রশীদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। বিগত সভার সিদ্ধান্ত পাঠ করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



