মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি), ভোকেশনাল ও দাখিল পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার।
পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কেন্দ্রগুলোতে মেট্রো আইনে ২০০ গজের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সমূহের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগরী পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২-এর প্রদত্ত ক্ষমতা বলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো। এই আদেশ ১৫ সেপ্টেম্বর থেকে আগামি ১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্রের নাম সমূহের মধ্যে রয়েছে-সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রসময় মেমোরিয়াল হাইস্কুল, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজা জি সি উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম ফতিহপুর কামিল মাদ্রাসা, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, জালালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা দক্ষিণ সুরমা, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, রেবতীরমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলীম মাদ্রাসা, নবারুন উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়, আলমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আল আমিন জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয় এবং শাহ্জালাল উপশহর হাইস্কুল।
এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছে এসএমপি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



