গভীর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে ষড়যন্ত্রমুলক মিথ্যা গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃশাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।
তারা বলেন, অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ফ্যাসিবাদী মিডনাইট অবৈধ সরকারের পক্ষে না থেকে জনগণের পক্ষ অবস্থান করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, বুধবার রাত ৮টায় দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে যুবদল নেতা মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



