সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অন্যায়ভাবে গ্রেফতার ও ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। অবিলম্বে মকসুদ আহমদ সহ কারান্তরীণ সকল দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে আলী আহমদ বলেন, মকসুদ আহমদ একজন জনপ্রিয় যুবনেতা। ১০ সেপ্টেম্বর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে স্বতস্ফুর্ত অবাধ ও সুষ্টু কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এমন একজন জনপ্রিয় যুবনেতাকে বাসার গেইট ও ঘরের দরজা ভেঙ্গে তুলে নেয়া, পরবর্তীতে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। অবিলম্বে যুবদল নেতা মকসুদকে নিঃশর্ত মুক্তি দিন এবং নেতাকর্মীদের বাসা বাড়ীতে হামলা মামলা গ্রেফতারের হিংসাত্মক নোংরা রাজনীতি পরিহার করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে আওয়ামীলীগের দলীয় বাহিনীর ভুমিকা থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। ভুলে গেলে চলবেনা এই সরকারই শেষ সরকার নয়। স্বৈরাচারী সরকারের পতন হলে, জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। তখন সকল জুলুম নিপীড়নের জন্য জনতার আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



