গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল আলম (৬০), মো. মমিন মিয়া (৩৫), জাহিদ হোসেন (৩৭), বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মো. জাহিদুল ইসলাম জিহাদ (১৯), মো. খালেদ হোসেন হিমেল (২২), জাকিয়া সুলতানা পলি (২১), মুক্তি (২৬), শারমিন আক্তার (২০), মনি আক্তার (২০) ও জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



