শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলা সমিতির উদ্যােগে ক্রীড়া সপ্তাহ সম্পন্ন হয়েছে। এতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ক্যারাম সিঙ্গেলে চ্যাম্পিয়ন হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী তৌহিদ ও রানার্সআপ হন ১ম বর্ষের শিক্ষার্থী মনির। ক্যারাম ডবলে চ্যাম্পিয়ন হন ৩য় বর্ষের শিক্ষার্থী তৌহিদ ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবেল এবং রানার্স আপ হন ৩য় বর্ষের শিক্ষার্থী শাওন ও আরিফ।
মেয়েদের ক্যারাম সিঙ্গেলে চ্যাম্পিয়ন হন মাস্টার্সের শিক্ষার্থী লিনজা ও রানার্সআপ হন ৩য় বর্ষের শিক্ষার্থী তামান্না।
২৯ কার্ডে চ্যাপিয়ন হন মাস্টার্সের শিক্ষার্থী সাইফ ও রানার্সআপ হন একই বর্ষের শিক্ষার্থী শান্তা।
কার্ড কলব্রীজে চ্যাম্পিয়ন হয় ২য় বর্ষের শিক্ষার্থী সানি ও রানার্সআপ হন ৩য় বর্ষের শিক্ষার্থী ফাউজুল।
বলপাসিং এ চ্যাম্পিয়ন হন ২য় বর্ষের শিক্ষার্থী ফারজানা ও একই বর্ষের শিক্ষার্থী ইমা।
লুডু সিঙ্গেলে চ্যাম্পিয়ন হন মাস্টার্সের শিক্ষার্থী লিনজা ও রানার্সআপ হন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদ।
লুডু ডবলে চ্যাম্পিয়ন হন ২য় বর্ষের শিক্ষার্থী সজীব ও মেহেদী এবং রানার্স আপ হন একই বর্ষের শিক্ষার্থী ছাইম ও আজম।
দাবায় চ্যাম্পিয়ন হন মাস্টার্সের শিক্ষার্থী সোহান ও রানার্স আপ হন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান।
মোরগ লড়াইয়ে চ্যাম্পিয়ন হন ৩য় বর্ষের শিক্ষার্থী ফাউজুল ও রানার্সআপ হন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান।
ছেলেদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হন ২য় বর্ষের শিক্ষার্থী শাকিল ও রানার্সআপ হন ৩য় বর্ষের শিক্ষার্থী শাওন।
মেয়েদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ২য় বর্ষের শিক্ষার্থী মীম ও রানার্স আপ হন মাস্টার্সের শিক্ষার্থী লিনজা।
ঝুড়িতে বল নিক্ষেপে প্রথম হন ৩য় বর্ষের শিক্ষার্থী তামান্না এবং ২য় ও ৩য় স্থান অর্জন করেন ২য় বর্ষের শিক্ষার্থী যথাক্রমে হিরা ও চন্দ্রিকা।
১৬ গুটি খেলায় চ্যাম্পিয়ন হন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান ও রানার্সআপ হন ৩য় বর্ষের শিক্ষার্থী ফাউজুল।
ছেলেদের হাঁড়িভাঙ্গা খেলায় চ্যাম্পিয়ন ২য় বর্ষের শিক্ষার্থী ছাইম ও রানার্স আপ হন ৩য় বর্ষের শিক্ষার্থী সালমান।
মেয়েদের হাঁড়িভাঙ্গা খেলায় চ্যাম্পিয়ন হন ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুমা ও রানার্স আপ হন ২য় বর্ষের শিক্ষার্থী পারমিতা।

এছাড়াও ফুটবলে চ্যাম্পিয়ন হয় ১৩তম ব্যাচ ও রানার্স আপ হন বাংলা সমিতি। এতে ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী টিটু ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হয়েছেন বিভাগের অফিস স্টাফ তাজুল ইসলাম।
আর ক্রিকেটে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন ১৪তম ব্যাচেরই দুইটি দল। এতে ম্যান অব দ্যা ফাইনাল মনোনীত হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হয়েছেন শাওন।
ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলা সমিতির সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানসহ বিভাগের অন্য শিক্ষার্থীরা।
সার্বিক বিষয়ে বাংলা সমিতির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আমরা সুষ্ঠু ভাবে খেলা পরিচালনায় সকলের সহযোগিতা পেয়েছি। এতে বিভাগের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও বাংলা বিভাগ এই সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে খেলাধুলা আয়োজন করবে৷ এছাড়াও খেলাধুলায় বিভাগের শিক্ষার্থীরা আরোও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ তে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা। এতে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে সিলেটের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নতুনসিলেট২৪ডটকম।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



