বিডিসিলেট ডেস্ক : কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।
এর আগে, ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। ছাত্রদলের কমিটিতে ২২ জনকে সহ-সভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের পাশাপাশি খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



