অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের উপর ভরসা রাখলো কেন্দ্র।
তিন প্রতিদ্বন্দ্বিকে বাদ দিয়ে সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন বোর্ডের সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে জেলা পরিষদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে।
অ্যাডভোকেট নাসির উদ্দিন খান নিজেই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, এদিন বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্ধারণ করে দেন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন দলীয় মনোনয়ন চান।
আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১ টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন-ইসি গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



