ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৭টার দিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বলেন, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি রাষ্ট্র সংস্কার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সামাজিক যোগাযোগমাধ্যম তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুমার নামাজ, মুসল্লি, আজান ও ইমামদের নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মসুল্লিদের দৃষ্টিগোচর হয়। পরে শ্রীমঙ্গল ধর্মপ্রাণ মুসল্লিরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মুসল্লিরা অবিলম্বে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেন। এরই প্রেক্ষিতে তাকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



